স্ন্যাপচ্যাটের বিকল্পে উইন্ডোজ ফোনে উইন্ডআপ

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ১৯:৫৯
ইন্সট্যান্ট ম্যাসেজিং সার্ভিস হিসেবে স্ন্যাপচ্যাট যথেষ্টই জনপ্রিয়। এই অ্যাপ্লিকেশনটির আদলেই এবারে উইন্ডোজ ফোনের জন্য আসছে উইন্ডআপ। আর এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে খোদ মাইক্রোসফট। উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১-এর জন্য এটি তৈরি করছে মাইক্রোসফট। এই অ্যাপ্লিকেশনের বর্ণনায় মাইক্রোসফট জানিয়েছে, এটি অস্থায়ী ম্যাসেজিংয়ের মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন তথ্য শেয়ার করার সুযোগ করে দেবে। ছবি, অডিও, ভিডিও এবং টেক্সট শেয়ার করা যাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর এই সেবায় কোনো ম্যাসেজ কতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে, সেটা নির্ধারণ করে দিতে পারবেন এর ব্যবহারকারীরাই। উইন্ডোজ ফোন অ্যাপস্টোরে ইতোমধ্যেই উন্মুক্ত করা হয়েছে অ্যাপটি। http://goo.gl/7QlRnq লিংকে গিয়ে ডাউনলোড করা যাবে এই অ্যাপ্লিকেশন।