বিজনেসলিংক কম্পিউটারস বাজারে এনেছে অ্যাপোস্টার ব্র্যান্ডের আরটিপি-৩২৮০ মডেলের থার্মাল রিসিপ্ট/পজ প্রিন্টার। এর প্রিন্ট রেজ্যুলেশন ২০৩ ডিপিআই, গতি সেকেন্ডে ২২০মিমি। পেপার রোল ড্রপ-ইন ডিজাইনের এ প্রিন্টারে রয়েছে স্বয়ংক্রিয় কাটার, টিয়ার বার। এটি আলফানিউমেরিক ও বারকোড প্রিন্টিং সমর্থন করে। রয়েছে বিল্ট-ইন আরজে-১১ পোর্ট। মূল্য ১২,৫০০ টাকা।
