উপজেলার ছয়ঘরিয়া গ্রাম থেকে অপহরণের ১৫ দিন পর গত রবিবার সন্ধ্যায় নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই গ্রামের হালিম হাওলাদারের ছেলে শিক্ষক নাসির হাওলাদার ওরফে আকাশ (২২) তাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অপহূতার পিতা থানায় মামলা করেন। মোবাইল নম্বরের সূত্র ধরে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার স্থানীয় এক ইউপি সদস্য এবং চেয়ারম্যানের সহযোগিতায় অপহূতাসহ শিক্ষক আকাশকে পুলিশ গ্রেফতার করে। পরে পুলিশ গতকাল সোমবার তাদের আদালতে প্রেরণ করে।
বটিয়াঘাটা থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, থানায় যোগদানের পর থেকে বহু অপহূতাকে উদ্ধার করা হয়েছে।
