কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নিপা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দাসিয়ারছড়ার টনকার মোড়ের খরিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিপা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকালে নিপা খাতুন দাসিয়ারছড়ার টনকার মোড়ের খরিয়াটারী গ্রামে তার নানা আক্কাছ আলীর বাড়ি বেড়াতে আসে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার দুই মামাতো বোনসহ সে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে নিপা পানিতে ডুবে যায়। পরে তার দুই বোন বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পুকুর থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
আরো পড়ুন : সম্বল ভাঙা সাইকেল, বসবাস কুঁড়েঘরে, হলেন মন্ত্রী
শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকটি গ্রামের ইউপি সদস্য মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
