কী হচ্ছে ইউক্রেন-রাশিয়া আলোচনায়

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৩:৩১

ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রেখছে রুশ বাহিনী। এর মাঝেই কয়েক দফা বৈঠক করেছে দুই পক্ষ। তবে সেখানে কী আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বিষয়ে টুইটারে এক ভিডিও প্রকাশ করেছেন।

ভিডিওতে তিনি বলেন, আমাকে মিখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, রাশিয়া আরও গঠনমূলকভাবে আলোচনা শুরু করেছে। তারা বিশ্বের পরিস্থিতি বুঝতে পেরেছে। ইউক্রেন যেভাবে রুশ বাহিনীকে প্রতিরোধ করেছে তা মস্কো বুঝেছে।

জেলেনস্কি বলেন, আমাদের প্রস্তাবনা আলোচনার টেবিলেই আছে। কিন্তু তারা (রাশিয়া) বেশ কঠোর। প্রথমত তারা ইউক্রেন থেকে সৈন্য সরানো, যুদ্ধবিরতি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন। তারা জানে, আমরা আমাদের স্থান ত্যাগ করবো না। তাই রাশিয়া গঠনমূলকভাবে আলোচনা শুরু করেছে।

একই কথা বলছেন শীর্ষ মার্কিন কূটনৈটিক ওয়েন্ডি শার্মেন। তার মতে, আলোচনা করার জন্য আগ্রহী দেখা যাচ্ছে রাশিয়াকে।

বিবিসি জানায়, ইউক্রেন-রাশিয়ার বেশ কয়েকবার আলোচনা হলেও এখন পর্যন্ত কী সিদ্ধান্ত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কোনো পক্ষ।

ইত্তেফাক/টিআর