চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থ্যার ব্যবস্থাপনায় এবং অনুপ বিশ্বাস অ্যান্ড ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সম্প্রতি অনুষ্ঠিত মুজিববর্ষ সিজেকেএস তায়কোয়ানডো লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের (লাল) খুদে ত্রিশূল নন্দী চ্যাম্পিয়ন হয়।
জুনিয়র ক্যাটাগরিতে ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়ে খুদে প্রতিযোগী হিসেবে ত্রিশূল প্রশংসিত হয়। সে কাস্টম একাডেমি ল্যাবরেটরি হাই স্কুলের ২য় শ্রেণির ছাত্র। প্রতিযোগিতা শেষে তাকে পদক পরিয়ে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থ্যার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
