ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে গিয়েই ইতিহাস রচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের তৃতীয় ম্যাচেই প্রথম জয়ের দেখা পেয়েছে। এ ঐতিহাসিক জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার হ্যামিল্টনে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৩৪ রান করে নিগার সুলতানার দল। নির্ধারিত ৫০ ওভারে সেই লক্ষ্য ছুঁতে পারেনি পাকিস্তান। তারা ৯ উইকেটে করতে পারে ২২৫ রান। আর তাতে বিশ্বকাপ ময়দানে নিশ্চিত হয়েছে মেয়েদের ঐতিহাসিক এক জয়।
