'বাবারে তুমি তো দেশে আসলা, তবে শেরওয়ানির বদলে সাদা কাফনের কাপড়ে'

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২:১৭ এএম

কথা ছিল এবার বিদেশ থেকে বাড়িতে এসে বিয়ে করবেন। বাবা-মায়ের জন্য সুন্দর করে বানাবেন বাড়ি। কিন্তু যে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা সেখানে এখন চলছে শোকের মাতম।  নৌ-প্রকৌশলী হাদিসুর রহমান ঠিকই বাড়িতে ফিরছেন, তবে লাশ হয়ে। আজ দুপর বারোটা ছয় মিনিটে শাহজালাল বিমানবন্দরে হাদিসের লাশ নিয়ে টার্কিশ এয়ারলাইন্স এর একটি বিমান অবতরণ করে।  এই সময় কান্নায় ভেঙে পড়েন হাদিসুরের আত্মীয়স্বজন ও সহকর্মী সহ উপস্থিত সকলে।