শিবগঞ্জে সড়ক দুর্ঘটায় ট্রলিচালকের মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১১:০১

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলমাস হোসেন (১৮) নামে এক ট্রলিচালক নিহত হয়েছে। নিহত আলমাস চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রামের আলমাস আলীর ছেলে।

প্রত্যক্ষ দর্শীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে আলমাস ট্রলি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি নামক স্থানে শিবগঞ্জগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের বলেন, ‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/এসজেড