কিয়েভে একাধিক বিস্ফোরণ, আবাসিক ভবনে আগুন: রিপোর্ট

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১১:১৭

ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যম ইউক্রিনফর্ম এক প্রতিবেদনে দাবি করে, রাজধানী কিয়েভের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ মার্চ) স্থানীয় সময় ভোরে শহরটিতে একাধিক বিস্ফোরণের শব্ধ শোনার পর এই খবর সামনে এলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত এই ঘটনায় বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। কোনো হতাহত হয়েছে কিনা তাও নিশ্চিত নয়।

এর আগে, ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম ইউক্রেন ২৪ এ প্রচারিত খবরে বলা হয়, কিয়েভের পশ্চিম অংশে পর পর ২টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বেলারুশের অংশ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র থেকে এই বিস্ফোরণ হয়েছে।

 

 

ইত্তেফাক/টিআর