মাধুরী দীক্ষিতের হাত থেকে অ্যাওয়ার্ড নিলেন মারিয়া মৃত্তিক

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৬:৫৩

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে এশিয়া দেশগুলো নিয়ে লাইফস্টাইল ভিত্তিক সবচেয়ে বড় পুরস্কার আসর ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’। এই আসরে এশিয়া বিভিন্ন দেশের নামি-দামি প্রতিষ্ঠানের চেয়ারম্যান’রা মনোময় পেয়েছিলেন।

এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ‘এশিয়ান এক্সিডেন্ট অ্যাওয়ার্ড ২০২২’ এ বেস্ট উইমেন লিডারশিপ ক্যাটাগরিতে ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ পুরস্কৃত হয়েছেন মারিয়া মৃত্তিক।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। তিনি তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

অ্যাওয়ার্ড নিয়ে মারিয়া বলেন, এটি আমার জন্য অনেক গর্বের। বাংলাদেশের একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে বিদেশের মাটিতে এমন পুরস্কার অর্জনে আমি সত্যিই আনন্দিত। আর মাধুরী দীক্ষিত শুধু ভারতের একজন নামী তারকা অভিনেত্রী না। তিনি ওয়ার্ল্ড-ওয়াইড বিখ্যাত একজন তারকা। তার মতো মানুষের হাত থেকে এমন পুরস্কার গ্রহণ করার সত্যি অনেক আনন্দের। আমি অনুষ্ঠান আয়োজকদেরও ধন্যবাদ জানাচ্ছি। ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতারকা হোটেলে পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

ইত্তেফাক/বিএএফ