বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ। দিনটি উদযাপনের লক্ষ্যে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র আহ্বায়ক কমিটি বর্ণিল আয়োজন হাতে নিয়েছে। সেই আয়োজনে অংশ নিতে ঢাকা সিটি করপোরেশনের উত্তরের মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন শিল্পী সমিতির প্রতিনিধিরা। মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা দিয়ে আমন্ত্রণ জানান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
এ সময় সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনুর, কার্যকরী সদস্য জেসমিন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক শাহনুর বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। এর আগে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাকে আমন্ত্রণ জানাতে গিয়ে ছিলাম। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গেও দেখা করেছি।’

‘সব নায়ক-নায়িকার স্বপ্ন ছিলো আজিজ ভাইয়ের ছবিতে কাজ করার’