ক্রিটিক চয়েজে নেটফ্লিক্সের জয়জয়কার!

আপডেট : ১৫ মার্চ ২০২২, ২১:১১

গত রবিবার জমকালো আয়োজনে লস অ্যাঞ্জেলসের দ্য সেঞ্চুরি প্লাজা হোটেলে বসে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের ২৭তম আসর। এবারের আসরে নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ জিতে নিয়েছে সেরা ছবি ও সেরা নির্মাতার পুরস্কার।

এছাড়াও সিনেমাটি জিতে নিয়েছে অ্যাডপ্টেড স্ক্রিন প্লে ও সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার। এবারের আসরে ‘কিং রিচার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ এবং ‘দ্য আইজ অব টাম্মি ফায়ে’ সিনেময় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন জেসিকা চ্যাস্টেইন। এইবিও’র সাকসেশন পেয়েছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার।

এছাড়াও ‘সাকসেশন’-এর ঝুলিতে গেছে সেরা পার্শ্ব-অভিনেতা ও সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার। ‘বেলফাস্ট’ পেয়েছে সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার। সেরা কমেডি সিরিজ হয়েছে ‘টেড লাস্যো’। পাশাপাশি সেরা বিদেশি ভাষার সিরিজের পুরস্কার জিতে নিয়েছে কোরিয়ান ড্রামা সিরিজ ‘স্কুইড গেম’।

ইত্তেফাক/বিএএফ