প্রভাসের সমালোচনা শুনে ভক্তের ‘আত্মহত্যা’

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৬:১০

মুক্তি পেয়েছে প্রভাস এবং পূজা হেগড়ের তেলুগু ছবি  ‘রাধে শ্যাম’ । হাজার সমালোচনা আলোচনায় হওয়া সত্ত্বেও মাত্র তিন দিনেই ১৫১ কোটি ব্যবসা করেছে এ সিনেমা’।   

মুক্তির আগে থেকেই এই সিনেমা নিয়ে সবার মাঝে প্রচুর উত্তেজনা ছিলো। কিন্তু মুক্তির পর সমালোচিত হয়েছে ‘বাহুবলী’-খ্যাত প্রভাসের নতুন সিনেমা। কিন্তু এই সমালোচনা মেনে নিতে পারেননি প্রভাসের এক অন্ধ ভক্ত। অন্ধ্রপ্রদেশের রবি তেজা নামের ২৪ বছরের এই যুবক প্রভাসের সিনেমা নিয়ে এতো সমালোচনা মেনে নিতে না পেরে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রবির মা পুলিশকে জানিয়েছেন, আত্মহত্যা করার আগে তার মাকে প্রভাসের ছবি নিয়েই বলছিলেন তিনি। নেতিবাচক প্রতিক্রিয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তার পরেই নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করেন বলে দাবি রবির মায়ের ।   

সূত্র: আনন্দবাজার   

 

ইত্তেফাক/এআই