রুটির জন্য দাঁড়িয়ে থাকা ১০ ইউক্রেনীয়কে হত্যা করলো রুশ বাহিনী 

আপডেট : ১৬ মার্চ ২০২২, ২০:০০

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ। সেখানে রুটির জন্য দাঁড়িয়ে ছিল এক দল ইউক্রেনীয়। সেখানেই হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় আজ বুধবার সকালে এই ঘটনা ঘটেছে। গত সপ্তাহজুড়ে রুশ বাহিনী এই শহরে গোলাবর্ষণ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।  

কিয়েভে মার্কিন দূতাবাস এক টুইটে বলেছে, এ ধরনের ভয়াবহ হামলা অবশ্যই বন্ধ করতে হবে। ইউক্রেনে যেকোনো নৃশংস অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা সমস্ত বিকল্প উপায় বিবেচনা করছি। 

সিএননের পক্ষ থেকে ওই ঘটনার এক ভিডিও থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বলেছে, বুধবার সকালে এক দল লোকের ওপর কামান বা রকেট নিক্ষেপ করা হয়। এই ঘটনার সময় অবস্থানরত এক স্থানীয় রিপোর্টার বলেন, হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। 

ইত্তেফাক/এসআর