বইমেলায় পারভেজ চোকদারের কাব্যগ্রন্থ ‘নস্টালজিক’

আপডেট : ১৬ মার্চ ২০২২, ২০:৪৮

প্রেম, দ্রোহ আর তরুণ মনের আবেগে মিশ্রিত ৩৩টি কবিতার সমন্বয়ে এবারের অমর একুশের গ্রন্থমেলায় স্থান করে নিয়েছে তরুণ প্রজন্মের লেখক এবং সাংবাদিক পারভেজ চোকদারের একক কাব্যগ্রন্থ ‘নস্টালজিক’।

সম্প্রতি বইমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করেন সুন্দরবন দস্যুমুক্ত করতে বিশেষ অবদান রাখা সাংবাদিক মহসিন উল হাকিম। সাগরিকা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থটি বইমেলার সন্দেশ (স্টল ৪০২, ৪০৩, ৪০৪) এবং ম্যাগনাম ওপাস ৫৭৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বলে জানান লেখক পারভেজ চোকদার। বইটি লেখকের নিজ জেলা ফরিদপুর বইমেলাতেও পাওয়া যাচ্ছে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, তরুণরা যে এখন লেখালেখিতে আগ্রহী হচ্ছে বিষয়টা চমৎকার। পারভেজ মানুষ হিসেবে সহজ-সরল এবং প্রাণবন্ত। তার কবিতার মধ্য দিয়ে একজন তরুণের প্রেম-ভালোবাসাকে ঘিরে মনের আবেগ-অনুভূতি উঠে এসেছে।

পারভেজ চোকদার বলেন, নস্টালজিক আমার প্রথম কাব্যগ্রন্থ। আশা করছি সকল শ্রেণির পাঠকের মনের খোরাক মেটাবে আমার কবিতাগুলো। প্রচলিত ধারার বাইরে লেখা কবিতাগুলো সকলের ভালো লাগবে বলে আশা করছি।

বইটি প্রসঙ্গে পরিচালক সুমন ধর বলেন, নস্টালজিক একটি কাব্যগ্রন্থ যদিও নিদিষ্ট কোন বিষয়ের ওপর রচনা করা নয় তবুও প্রেম ভালবাসা এবং সমাজকে প্রধান্য দিয়ে রচনা করা হয়েছে। বইটিতে নতুনত্বের ছোঁয়া রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি