ঈদ করতে বাড়ি এসে খুন হলো কিশোর

আপডেট : ০১ জুন ২০১৯, ১৮:১২

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় নাঈম আহম্মেদ (১৭) নামের এক কিশোরকে শ্বাসরোধে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩১ মে) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নাঈম দুপচাঁচিয়ার তালোড়া নলঘড়িয়া গ্রামের ওমর ফারুকের ছেলে।
 
পারিবার সূত্রে জানা গেছে, নাঈম বাবার সঙ্গে ঢাকায় থাকতো। সে একটি দোকানে কর্মচারী ছিল। ঈদ করতে গত বৃহস্পতিবার সে বাড়িতে আসে। শুক্রবার বাড়িতে ইফতার করে সন্ধ্যার পর মুঠোফোনে রিজার্চ করার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। রাতে আর ফেরেনি। 

সকালে আধা কিলোমিটার দূরে সিংগাপুকুর নামক স্থানে নির্জন একটি পুকুর পাড়ে তার লাশ দেখা যায়।পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: লাগেজ ভর্তি শিশুর টুকরো করা লাশ

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মামলা করবেন বলে জানিয়েছেন।

ইত্তেফাক/অনি