দক্ষিণ কোরিয়ার এক দিনে করোনায় আক্রান্ত ৪ লাখ

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১১:০০

চীনে হঠাৎ করেই বেড়েছে করোনা সংক্রমণ। কয়েকটি শহরে ফের শুরু হয়েছে লকডাউন। গত ২৪ ঘণ্টায় তাদের প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়ার করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৪১ জন। দক্ষিণ কোরিয়ায় এখনও পর্যন্ত যা সর্বোচ্চ জানা গেছে। দেশটিতে একদিনে প্রাণ হারিয়েছে ২৯৩ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া ও মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ কোটি ৩৪ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ লাখ ৮০ হাজার।

অন্য দিকে, দ্রুত হাসপাতালের শয্যা খালি করতে শুরু করেছে চীন। বুধবার প্রায় সাড়ে তিন হাজার নতুন ওমিক্রন আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। তড়িঘড়ি ব্যবস্থা না-নিলে ফের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। চীনের বেশ কিছু শহরে ইতিমধ্যে লকডাউন করা হয়েছে। সাংহাই শহরের প্রায় ১৭ লক্ষ মানুষ ঘরবন্দি। হংকং-এ হাসপাতালের সামনে রোগীদের দাঁড়িয়ে থাকার ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রচুর অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ২৭৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৪০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৮০ হাজার ১৭১ জনে।

ইত্তেফাক/এএইচপি