৫ রানেই দুই উইকেট নেই আফগানিস্তানের

আপডেট : ০১ জুন ২০১৯, ১৯:২৯

মাত্র ৫ রানেই দুই উইকেট হারিয়ে বসেছে আফগানিস্তান। ম্যাচের প্রথম ওভারে মিসেল স্টার্কের বলে বোল্ড হন  আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ। তিনি করেন শূন্য রান। 

এর ঠিক পরের ওভারে পেট কামিন্সের বলে ক্যাচ তুলে দেন অন্য ওপেনার হযরত উল্লাহ জাজাই। তিনিও রানের খাতা খুলতে পারেননি। এই দুই উইকেট দলীয় ৫ রানের মাথায় পড়ে যায়।

এ রিপোর্ট লিখা পর্যন্ত আফগানিস্তানের ২ উইকেটে সংগ্রহ ৪৯ রান। 

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ইংল্যান্ডের ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচ