রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক জয় ত্রিপুরাকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাঙ্গামাটি সদর হাসপাতালের প্রবেশ মুখে এ ঘটনা ঘটে। জয় শহরের দেবাশীষ নগর এলাকার খোকন মনি ত্রিপুরার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে জয় ত্রিপুরা সদর হাসপাতালের প্রবেশ মুখে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ এসে তাকে ছুরিকাঘাত করে। জয় মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, জয় ত্রিপুরাকে হত্যার কারণ জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার