বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হলেন মান্না ভূইয়া

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৩:০২

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেলেন এ. ইউ. এম. মান্না ভূইয়া। মঙ্গলবার (১৫ মার্চ) ব্যাংকের যুগ্ম পরিচালক রোকন উদ্দীন মিঠু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে তিনি ওই ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পদোন্নতির ক্ষেত্রে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এ বর্ণিত শর্তাদি প্রযোজ্য হবে। এ পদোন্নতি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর সন্নিবেশিত শর্ত সাপেক্ষে এ নির্দেশের তারিখ হতে কার্যকর হবে। 

এ. ইউ. এম. মান্না ভূইয়া বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। কর্মজীবনে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মীরা তাকে অভিনন্দন জানান।

মান্না ভূইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।

ইত্তেফাক/এএএম