নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৮:১৬

নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-মাইক্রোবাসচালক পাবনার চরগোবিন্দপুর গ্রামের আবুল কালাম আজাদ (৫৩), তার সহকারী পিরোজপুরের পুতলা গ্রামের ইউনুস মিয়া (৫৫) এবং মাইক্রোবাসের অপর যাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার পশ্চিম এরহা গ্রামের আবুল হাসেন (৫০)। 

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক খালেদ মাহমুদ জানান, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী সংবাদপত্রবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। এছাড়া বাসের চালক ও হেলপার আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/এএএম