‘বিশ্বসেরা সুন্দরীর মুকুটটা পরে যতটা উচ্ছ্বাস, হাসি আমার প্রকাশের কথা ছিল তার কিছুই আমি করতে পারিনি। কারণ আমার দেশটা আজ শরণার্থী কেন্দ্র। আমার প্রতিবেশীরা আজ ঘরছাড়া। বিশ্বের এই অস্হিরতায় আমার মনে কোনো আনন্দ নেই। ইউক্রেনে আমার অনেক স্মৃতি, অনেক বন্ধু। ওরা কেউ ভালো নেই! আমি এই যুদ্ধের অবসান চাই।’
এভাবেই গণমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করছিলেন ৭০তম মিস ওয়ার্ল্ড খেতাব বিজয়ী পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা। ইউক্রেন ইসু্যতে সম্প্রতি আলোচনায় আছে পোল্যান্ড। আর ঠিক এ সময়ই আরো একবার সংবাদে এলো দেশটি।
আমেরিকার শ্রী শাইনি আসেন দ্বিতীয় স্হানে ও তৃতীয় হন পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। গত ১৬ মার্চ আয়োজনটি হয় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে।
মিস ওয়ার্ল্ডের তথ্য অনুসারে, বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। তার ইচ্ছে আছে পিএইচডি করার। সঙ্গে মডেল হিসেবেও কাজ করেন। সঙ্গে মোটিভেশনাল স্পিকার ভূমিকায় যুক্ত থাকার ইচ্ছে তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিস ওয়ার্ল্ড অরগানাইজেশন জানায়, ক্যারোলিনা ভালোবাসেন দুস্হ মানুষদের পাশে দাঁড়াতে, সেরকম কিছু কাজের সঙ্গে যুক্তও আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে বাস্ত্তহারাদের সাহাঘ্য করা হয়। এই সমস্যা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রবিবার এই প্রজেক্টের মাধ্যমে গরম খাবার, খাবার পানি, কাপড় মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিত্সাজনিত সাহাঘ্য পৌঁছে দেওয়া হয় পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষের কাছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চলা মিস ওয়ার্ল্ড ২০২১ আয়োজনটি কোভিডের কারণে স্হগিত করা হয়েছিল। যার গ্রান্ড ফিনালে ও ঘোষণাটা গত ১৬ মার্চ এসেছে। অনুষ্ঠানে স্মরণ করা হয় ইউক্রেনকে। রাশিয়ার আগ্রাসন বন্ধ করে দেশটির শান্িত কামনাও করা হয় এতে।
