নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযানে ২০ কেজি গাঁঁজাসহ চার জন মাদক ব্যবসায়ী ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব-১১-এর সদস্যরা। উদ্ধারকৃত গাঁজাসহ এ কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ দেখিয়ে শুক্রবার র্যাবের এ এস আই মোছলেম আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন। এর আগে, বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে বিশনন্দী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ইব্রাহীম, কামরুল, আখাউড়া থানার ইলিয়াছ খাঁ ও মাঈনউদ্দিন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একটি সুত্র জানায়, বিশনন্দী ফেরীঘাট দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার মাদক ও চোরাই পণ্য পাচার হয়ে থাকে।
