নেত্রকোনায় বোরো আবাদ বেড়েছে

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৫:৩০

নেত্রকোনা জেলার ১০ উপজেলায় বোরো আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। মঙ্গলবার (১৫ মার্চ) পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ২৫৩ হেক্টর অতিরিক্ত জমিতে বোরো আবাদ হয়েছে। 

কৃষকরা জানিয়েছেন, বোরোর আবাদ আরো বাড়তে পারে। আবহাওয়া অনুকূল থাকায় এবং চারার কোনো সমস্যা না থাকায় এবার অধিক জমিতে বোরো আবাদ হয়েছে। এখনো কোনো কোনো নিচু এলাকায় আবাদ চলছে বলে জানান তারা।  

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৮০ হাজার ৫৭৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ১ লাখ ৮৪ হাজার ৮২৮ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এবার আবহাওয়া অনুকূল থাকায় কৃষকদের বোরো আবাদে বিশেষ সুবিধা হয়েছে। 

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলী জানান, হাওর এলাকায় বোরোর আবাদ শেষ হয়ে গেছে। তবে কোনো কোনো উপজেলায় কান্দা জমিতেও (নিচু এবং পরিত্যক্ত জমি) বোরোর আবাদ চলছে। 

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, এবার সারের কোনো সমস্যা হবে না। কৃষকদের যেন সার নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য পর্যাপ্ত ইউরিয়া সারসহ অন্যান্য সার উপজেলাগুলোতে মজুত রাখা হয়েছে। 

 

 

 

 

 

 

 

 

ইত্তেফাক/এআই