পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৬:২৮

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পিকআপ ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ মার্চ) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের উপজেলার মশান বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের নাম দিপু চন্দ্র (৩৫)। সে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার নরেশ চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানায়, পাবনা থেকে ছেড়ে আসা একটি ডিমবোঝায় পিকআপ ভ্যান কুষ্টিয়ার দিক থেকে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপু চন্দ্রের মৃত্যু হয়।

ওসি গোলাম মোস্তফা বলেন, পিকআপ ও সিএনজির সংঘর্ষে দুইজন আহত হন। আহতের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইত্তেফাক/এআই