জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে ফের ফোনালাপ হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিচনের। এ সময় পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাসে ইউক্রেনের হামলার অভিযোগ করেছেন। ক্রেমলিন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
মস্কোর মতে, ইউক্রেন দোনেস্ক ও মেকেভকা শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে। এতে 'উল্লেখযোগ্য সংখ্যক মানুষের হতাহতের ঘটনা' ঘটেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধাপরাধগুলো পশ্চিমারা উপেক্ষা করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শুক্রবার (১৮ মার্চ) পর্যন্ত টানা ২৩ দিনের মতো চলছে দেশ দুইটির লড়াই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
