জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর পূর্ব রাজাবাজারের আলট্রা চাইল্ড এইড সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ইউসিএইডের চেয়ারম্যান ডা. রেজাউল করিম তুষার, ডিরেক্টর ডা. তাহরিমা তাজ রিনাসহ অন্য চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবায় অংশ নেন। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ, কাউন্সিলিং, নিউট্রিশন সুবিধা পেয়েছে ওই এলাকার বাসিন্দারা।
ডা. রেজাউল করিম তুষার বলেন, জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করাটা ছিল নৈতিক দায়িত্ব। আর সেই দায়িত্ব থেকেই আলট্রা চাইল্ড এইড পরিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

