বিমা কোম্পানির কার্যক্রম স্থগিত করলো তালেবান 

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৮:৪৮

তালেবান শুক্রবার (১৮ মার্চ) থেকে আফগানিস্তানে বিমা কোম্পানিগুলোর কার্যক্রম স্থগিত করেছে। পরবর্তীতে নোটিশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।  

বিমা সংস্থাগুলোকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে দেশটির ভারপ্রাপ্ত সরকার, সরকারি ও বেসরকারি বিমা সংস্থাগুলোর সমস্ত কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে। খামা প্রেসে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, বিমা শিল্পের 'মনোভাব' নিয়ে আফগানিস্তানের বিজ্ঞান একাডেমিতে আলোচনা চলছে- এটি ইসলামিক অনুশীলনের বিরুদ্ধে কিনা তা নির্ধারণ করতে।

গত বছরের ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তান সরকারের পতনের পর আফগানিস্তানে অর্থনীতি সংকটে ঊর্ধমুখীতে। খামা প্রেস জানিয়েছে, ইতোমধ্যে দেশটিতে শত শত কোম্পানি, সংস্থা ও প্রকল্প বন্ধ হয়ে গেছে।  

ইত্তেফাক/এসআর