কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া পাহাড় থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মুহাম্মদ।
ওই ব্যক্তির নাম মো. আবছার উদ্দিন। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন খারাংখালি গ্রামের আব্দুল গফুরের ছেলে।
আবছার উদ্দিনের ভাগ্নে মো. ইব্রাহিম জানান, বৃহস্পতিবার পাহাড়ে মহিষ চরাতে যায় আবছার। সন্ধ্যার পর আবছার উদ্দিন বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে তার খোঁজ করলে তাৎক্ষণিক কোন খবর পাইনি। পরবর্তীতে শুক্রবার দুপুরের দিকে হলবনিয়া পাহাড়ের ভেতর তার গলাকাটা লাশের সন্ধান পাওয়া যায়।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মুহাম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
