‘বঙ্গবন্ধু শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন’

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৮:১৬

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে তুলে এনে সম্ভাবনাময় একটি দেশে রূপান্তর করেছেন। শিক্ষা ছাড়া উন্নয়ন ঘটানো সম্ভব নয়, তা উপলব্ধি করেই বঙ্গবন্ধু শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

শনিবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগমারা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ সব কথা বলেন।

বাগমারা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, অধ্যক্ষ জামাল নাছের, সামছুল হক, আমিনুল ইসলাম, অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।

দিনব্যাপী অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের অংশগ্রহণে এক মিলন মেলা হয়। বিকালে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিদ্যালয়টির শতবর্ষ উৎসবের সমাপনী হয়।

 

ইত্তেফাক/ইউবি