ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে মাকারভিভ শহরে মর্টার হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও পাঁচজন। ইউক্রেনের স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে স্থানীয় পুলিশ বলছে, মাকারকিভে শত্রুপক্ষের শেলিং সাতজন বেসামরিক নিহত হয়েছে। তবে রাশিয়া বেসামরিক লোকদের হামলার কথা অস্বীকার করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শনিবার (১৯ মার্চ) পর্যন্ত টানা ২৪ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। এতে উভয় পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
