কিয়েভে ১২৭ রুশ নাশকতাকারী বন্দি: ইউক্রেন 

আপডেট : ১৯ মার্চ ২০২২, ২০:১১

ইউক্রেনের রাজধানী কিয়েভে ১২৭ জন রুশ নাশকতাকারীকে আটক রাখা হয়েছে। এর মধ্যে ১৪টি অনুপ্রবেশগোষ্ঠী রয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান মিকোলা ঝিরনভ এই তথ্য জানিয়েছেন। 

ঝিরনভ বলেন, রুশপন্থী এজেন্টদের ধরার ক্ষেত্রে রাস্তা অবরোধ প্রধান চাবিকাঠি হয়ে উঠেছে। এছাড়া ঝিরনভ জানান, কিয়েভের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। সেখানে ৩৫টি বাজার ও ৬৩৫টি দোকান খোলা আছে।   

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শনিবার (১৯ মার্চ) পর্যন্ত টানা ২৪ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। এতে উভয় পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। 

ইত্তেফাক/এসআর