নিরাপদ সড়ক দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা  

আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫:৩২

নেত্রকোনার মোহনগঞ্জে নিরাপদ সড়ক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা ইউএনও কার্যালয়ে গিয়ে নিরাপদ সড়কসহ পাঁচ দফা দাবি জানায়। এ সময় ইউএনও ছাব্বির আহমেদ আকুঞ্জি শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন জানান, ‘আমাদের বিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী যেন নিরাপদে বিদ্যালয়ে আসতে পারে ও বাড়ি ফিরে যেতে পারে সেই নিরাপত্তা চাই।’

গত ১৬ মার্চ স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বিদ্যালয় গেটের সামনে নাহিদ আলম জিসান (১৫)  নামে  নবম শ্রেণির  এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায়  গুরুতর আহত  হয়। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ইত্তেফাক/ইউবি