ইউক্রেনে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির জানিয়েছে, এতে ইউক্রেনের দক্ষিণে একটি জ্বালানি গুদাম ধ্বংস হয়েছে। রবিবার (২০ মার্চ) আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মাইকোলাইভ অঞ্চলের কোস্ত্যন্তিনিভকার বসতির কাছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জ্বালানি ও লুব্রিকেন্টের জন্য একটি বড় স্টোরেজ সাইট ধ্বংস হয়েছে।
এর আগে গতকাল রাশিয়া দাবি করে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিম ইউক্রেনের ভূ-গর্ভস্ত একটি অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হলো এক ধরণের কাটিং এজ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র যা শব্দের তুলনায় ৫ গুণ দ্রুত ছুটে চলে। রুশ বাহিনীর এই অস্ত্র ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম
