মোরেলগঞ্জে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড

আপডেট : ২০ মার্চ ২০২২, ১৬:০৮

বাগেরহাটের মোরেলগঞ্জে রবিবার মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর বাজার ও বারইখালীতে অভিযান চালিয়ে অর্থদণ্ড দেওয়া হয়।  

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দণ্ড প্রাপ্ত বৈশাখী মোড়ের ইলিয়াস ষ্টোর মালিককে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের অভিযোগে মাসুম হোটেল ২ হাজার টাকা ও সুভাষ মিষ্টান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।  

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান।

 

 

ইত্তেফাক/এআই