নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে গেছে। রবিবার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে।
দুপুরে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলো একটি লঞ্চ। এ সময় তেলবাহী একটি জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়।

২০৪১ সালে উন্নয়নশীল দেশ গঠনে নেতৃত্ব দেবে আগামী প্রজন্ম: স্বরাষ্ট্রমন্ত্রী