আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। রচিত হবে দেশের ক্রিকেটের নতুন অধ্যায়। এমন সমীকরণ নিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে টাইগাররা।
৯৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে তামিম বাহিনী। সেখান থেকে মেহেদি হাসান মিরাজ ১৭ ও আফিফ হোসেন ৫৪ রানে অপরাজিত থেকে দলকে টেনে নেওয়ার চেষ্টা করছেন।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের মাথায় দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও সাকিব আল হাসান আউট হয়ে ফিরে যান। এরপর দলীয় ২৩ ও ব্যক্তিগত ১৫ রান করে বিদায় নেন লিটন দাসও। পরে প্রাথমিক বিপর্যয় কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। দলীয় ৩৪ রানের সময় প্যাভিলিয়নের পথ ধরেন ইয়াসির আলিও। তিনি মাত্র ২ রান করেন। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ করার আগে একই পথে হাঁটেন মুশফিকও।
সেখান থেকে আফিফের সঙ্গে জুটি গড়ে প্রতিরোধ গড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দলীয় ৯৪ রানে তাকে থামিয়ে দেন। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ২৫ রান।

বাংলাদেশের চরম ব্যাটিং ধস