শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট : ২০ মার্চ ২০২২, ১৮:১২

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় তাৎক্ষনিক নৌপরিবহন মন্ত্রনালয় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

রবিবার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনা প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বাকিদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ডুবে যাওয়া লঞ্চটি সনাক্ত করা হয়েছে। এছাড়া তাৎক্ষনিক নৌপরিবহন মন্ত্রনালয় লঞ্চ ডুবির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

রবিবার নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে রূপসা জাহাজের ধাক্কায় এমএল আশরাফ উদ্দিন নামের লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১ শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। 

ইত্তেফাক/এমএএম