জাহাজের মাস্টারের অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটেছে

আপডেট : ২০ মার্চ ২০২২, ১৮:৪৭

জাহাজের মাস্টারের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ।

রবিবার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনার প্রেক্ষিতে এমনটা জানিয়েছে বিআইডাব্লিউটিএ। 

স্থানীয়রা জানান, ডুবে যাওয়া লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। এতে শতাধিক যাত্রী ছিল। তাদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠেছেন। তবে অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানান যাত্রী ও স্থানীয়রা।

এদিকে, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় তাৎক্ষনিক নৌপরিবহন মন্ত্রনালয় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বাকিদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ডুবে যাওয়া লঞ্চটি সনাক্ত করা হয়েছে। এছাড়া তাৎক্ষনিক নৌপরিবহন মন্ত্রনালয় লঞ্চ ডুবির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

ইত্তেফাক/এমএএম