মির্জাপুরে ট্রাক চাপায় কলেজ পড়ুয়া ২ জনের নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ভাওড়া নয়াপাড়া এলাকার রোয়াইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাফর্তা গ্রামে রমিনুর খানের ছেলে রুপম (১৮) এবং একই গ্রামের খোকন খানের ছেলে নিশাদ হোসেন (১৮)। তারা দুই বন্ধু এ বছর এসএসসি পাস করে মির্জাপুর সরকারি কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে।
মির্জাপুর থানা পুলিশ ও ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম মল্লিক হুরমহল জানান, গতকাল রবিবার সন্ধ্যা সাতটার সময় মির্জাপুর থেকে ওয়ার্শিগামী মালবাহী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা রুপমের মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই কলেজ ছাত্র রুপম মারা যায়। আহত হয় তার বন্ধু নিশাদ। স্থানীয় লোকজন ট্রাক আটক করে পুলিশকে খবর দেয়। আহত নিশাদকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তির পর রাত ৮টার দিকে মারা যায়। ঘাতক ট্রাক আটক হলেও চালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, ঘাতক ট্রাক আটক ও মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
