রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

আপডেট : ২১ মার্চ ২০২২, ১৩:২৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮৬৩১ পিস ইয়াবা, ১৮.৬ গ্রাম হেরোইন, ৪ কেজি ৭৭০ গ্রাম ১০১ পুরিয়া গাঁজা, ৩৬ বোতল ফেন্সিডিল ও  ২৪টি কাঁচের বোতলের  বিয়ার উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (২০ মার্চ) সকাল ছয়টা থেকে সোমবার (২১ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

ইত্তেফাক/এমএএম