ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। এবার ভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম ‘মেঘলা আকাশ’। এটি রচনা ও পরিচালনা করেছেন জিকু চৌধুরী।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নিশাত প্রিয়ম, হান্নান শেলী, রেশমি, কেয়া মনি, রিপন গাজী ও নুসরাত লাবণ্য প্রমুখ।
অভিনেতা আবদুন নূর সজল বলেন, এখন একটু চেষ্টা করছি ভিন্ন ধরনের গল্পগুলোর নাটকে অভিনয় করতে। যেগুলো মানুষ মনে রাখবে নাটকটির চরিত্রের কারণে। সেই রকমের গল্প বলা যায় ‘মেঘলা আকাশ’। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছি।
জিকু চৌধুরী বলেন, অনেকদিন পর পারিবারিক গল্প নিয়ে নাটক বানালাম। ‘মেঘলা আকাশ’ নাটকটির গল্পে দেখা যাবে একটা পারিবারিক বিয়ে নিয়ে গল্প। শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
নির্মাতা জানান, ইকন বাবুর প্রযোজনায় ও গ্রিন ওভার এন্টারটেইনমেন্ট পরিবেশিত নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

মেহজাবীন পুরস্কার পাওয়ার যোগ্য: শবনম ফারিয়া