মঙ্গলবার (২২ মার্চ) প্রায় ৯ বছর পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষির্কী সম্মেলন উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
২০১৩ সালের ২৪ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষির্কী সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি পদে আলহাজ্ব আবু বকর সিদ্দিক মন্ডল ও সাধারণ সম্পাদক পদে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হয়েছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ২২ মার্চ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষির্কী সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও ৭নং কুসুম্বা ইউপি চেয়ারম্যান ও পাঁচবিবি পৌর আওয়ামী লীগে যুগ্ম-সম্পাদক জিহাদ হোসেন মন্ডলের নাম শোনা যাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন।
