ফ্যাশনে ক্ল্যাসিক ‘পোলকা ডট’ 

আপডেট : ২২ মার্চ ২০২২, ২১:৩৫

গেলো শতকের পঞ্চাশের দশকে ‘পোলকা ডট’ প্রিন্টের পোশাক প্রথম নজর কাড়ে সবার। অবশ্য ১৯২৬ সালে মিস আমেরিকা প্রথম ‘পোলকা ডট’ ডিজাইনের সুইম স্যুট পরেছিলেন। সত্তরের দশকে জনপ্রিয়তা পেলেও ক্ল্যাসিক এই ডিজাইনটির আবেদন নতুন শতকে এসেও ফুরিয়ে যায়নি। ছোট-বড় নানা আকারের অনেক বৃত্ত, যেকোনো কাটের পোশাকে নিয়ে আসতে পারে অভিজাত ভাব। 

ফ্যাশনচক্রে ফিরে এসেছে বারবার ‘পোলকা ডট’। তাই একুশ শতকে ‘পোলকা ডট’ ফ্যাশনেরই অংশ। দেশি-বিদেশি যেকোনো স্টাইলের পোশাকেই ‘পোলকা ডট’ ক্যারি করা যায়। টপ, স্কার্ট, লং ড্রেস, শাড়ি, শার্ট পরতে পারেন। খুব ছোট ছোট ডটের লম্বা ফ্লোয়ি ড্রেস বা হল্টার নেক মিড লেংথ ড্রেস দেখতেও খুব সুন্দর লাগে। 

ফ্যাশনচক্রে ফিরে এসেছে বারবার ‘পোলকা ডট’

ট্র্যাডিশনাল শাড়িতেও পোলকা ডটেড প্রিন্ট বা বুনন চমক জাগাতে অব্যর্থ। তবে পোলকা ডটের সঙ্গে অন্য কোনো প্রিন্ট এক্সপেরিমেন্ট করলে কিন্তু জবরজং দেখতে লাগবে। চেষ্টা করুন সলিড কালারের প্যান্ট, স্কার্ট বা ব্লাউজের সঙ্গে পরার। খুব ঝলমলে মেকআপ ব্যবহার করার দরকার নেই, একেবারে হালকা সাজবেন। পোলকা ডটের সঙ্গে বড় হুপস বা লম্বা ঝোলা ড্রপ অ্যাকসেসরিজ দেখতে দারুণ ভালো লাগবে। 

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন