বাংলাদেশ বিমান বাহিনীর ৪৯তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন।
এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৪৯ জন এমওডিসি (বিমান) রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। রিক্রুট (এমওডিসি) করপোরাল আশিকুর রহমান শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে ‘চৌকশ রিক্রুট ট্রফি’লাভ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও রিক্রুটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
