জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৬:০০

আজ বসছে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান-২০২০। আর এতে এবারও থাকছে জঁমকালো সাংস্কৃতিক আয়োজন। যেখানে অংশ নেবেন চলচ্চিত্রের জনপ্রিয় সব তারকা।

এতে প্রথমবারের মতো থাকছে জ্যেষ্ঠ শিল্পীদের আধিক্যও। অনুষ্ঠানে অংশ নেবেন রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাসসহ অনেকে। তাদের সঙ্গে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়কদের দেখা যাবে। এছাড়া এ প্রজন্মের শিল্পীদের মধ্যে আছেন ইমন, দীঘি, সাইমন, তমা, পূজা চেরীসহ বেশ কয়েকজন। জাতীয় এ আসরে প্রথমবারের মতো পারফর্ম করবেন ইমন, দীঘি ও পূজা। এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। জানা গেছে, পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হবে ১১টায়। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে পারে ১২টার দিকে।

উল্লেখ্য, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ ও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’। বলা যায়, ২০২০ সালের পুরস্কারগুলো এই দুটি সিনেমাই ভাগাভাগি করে নিয়েছে। এর মধ্যে ‘গোর’ জিতেছে ১১টি বিভাগে, আর বিশ্বসুন্দরীর ঝুলিতে যাচ্ছে ৮টি। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন দুই বর্ষীয়ান তারকা আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

ইত্তেফাক/ইউবি