পগবার বিশ্বকাপ মেডেল চুরি!

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৪:৪৭

রাশিয়ায় বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের ৪-২ গোলের জয়ে আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছিল পল পগবার। তারই স্বীকৃতিতে গলায় ঝুলেছিল সোনার মেডেল, কিন্তু সেটাই হারিয়ে ফেললেন ফরাসি সেন্ট্রাল মিডফিল্ডার।

২৯ বছর বয়সী পগবার বাসায় গত সপ্তাহে চোর ঢুকেছিল। তখন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলছিলেন তিনি।

বাসায় ফিরে জানতে পারেন সিন্দুক থেকে তিন চোর জিনিসপত্র নিয়ে পালিয়েছে। সবশেষ এক সাক্ষাৎকারে তিনি জানান, চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের পদকও ছিল। 

পগবা বলেন, ‘আমি জানতে পারলাম, আমার বাসায় চুরি হয়েছে। তিনজন লোক এসে আমার সিন্দুক ভেঙেছে। আমার মায়ের গয়না, আমার বিশ্ব চ্যাম্পিয়ন মেডেল চুরি করে নিয়ে গেছে।’

 

ইত্তেফাক/এসজেড