মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়ার ঘোষণা দিয়েছিল আফগানিস্তানের তালেবান সরকার। তবে শেষমেশ বুধবার (২৩ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে আসে।
তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী আইন অনুসারে একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত মেয়েদের স্কুল বন্ধ থাকবে। একই সঙ্গে তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলে মেয়েদের বাধ্যতামূলকভাবে কোন ইউনিফর্ম পরতে হবে তানিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে কাবুলের মেয়েরা স্কুল খোলার আনন্দে মেতেছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তা বিষাদে রুপ নেয়। অনেক শিক্ষার্থীই অশ্রুভেজা চোখে স্কুল ছেড়ে বাড়ি যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বলেন, আমরা হতাশ হয়েছি এ খবর শুনে, যখন প্রিন্সিপ্যাল আমাদের বলছিলেন।
গত ১৭ মার্চ শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন দেশটির এক শিক্ষা কর্মকর্তা। কিন্তু শেষমেশ তা বাতিল হইলো।
