রাজধানীর উত্তরায় সোনারগাঁও জনপথ রোডে র্যানকন গ্রুপের রিটেইল ইলেকট্রনিকস প্রতিষ্ঠান র্যাংগস ইমার্টের নতুন আউটলেট চালু করা হয়েছে।
আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্যামসাং বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক হোওয়ানসুং উ।
এ সময় আরও উপস্থিত ছিলেন-র্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক উর-রহমান ও চিফ অপারেটিং অফিসার সামির মুহাম্মাদ সালেহ, স্যামসাংয়ের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর ও হেড অফ সেলস সাদ বিন হাসান।
